বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

Share:

নিজস্ব প্রতিনিধি: হেলমেট পরিয়েও রক্ষা হল না! আরজি কর-কাণ্ডে গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা ছড়াল। তাঁকে লক্ষ্য করে ডিম-ইট ছুড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা। সঙ্গে তুললেন ‘চোর-চোর’ স্লোগান। আরজি-কর হাসপাতালে চিকিৎসক তরুণীর নৃশংস খুনের ঘটনায় দেহ দ্রুত দাহ এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন পানিহাটি পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সোমনাথ দে। বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

পাশাপাশি ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গ্রেফতার হয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ও। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে বেঙ্গালুরু থেকে সোমনাথ দে-কে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বৃষ্টির মধ্যেই তাঁকে খড়দহ থানায় নিয়ে আসেন তদন্তকারীরা। দুপুরে বারাকপুর আদালতে পেশ করার জন্য খড়দহ থানা থেকে তাঁকে হেলমেট পরিয়ে বের করা হয়। থানার বাইরে আগে থেকেই জড়ো হয়েছিলেন একদল বিজেপি কর্মী-সমর্থক। তাঁকে দেখেই শুরু হয় বিক্ষোভ ও স্লোগান।

অভিযোগ, সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি ইট-পাটকেলও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সোমনাথ দে-কে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁর মাথায় হেলমেট পরিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। তাতেও রক্ষা পেলেন না তিনি। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশকর্মীও সামান্য আহত হয়েছেন বলে সূত্রের খবর। এরপর কোনওরকমে সোমনাথ দে-কে প্রিজন ভ্যানে তোলা হয়। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে রওনা দেয় পুলিশ। শেষ পর্যন্ত তাঁকে বারাকপুর আদালতে নিরাপদেই ঢোকানো হয়। আদালতে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

এদিকে সোমনাথ দে-র গ্রেফতারির পর আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, ‘আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্যই সোমনাথ দে প্রাইজ পোস্টিং পেয়েছিলেন পৌর প্রধানের পদে। কে তাঁকে শববাহী গাড়িতে ওঠার অনুমতি দিয়েছিলেন, কার নির্দেশে দেহ দ্রুত নিয়ে এসে বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল বেওয়ারিশ ভাবে! সেই প্রশ্নের উত্তর এখনও আমরা পাইনি। প্রথম থেকেই সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে তিনি আত্মগোপন করেছিলেন। তাঁর স্ত্রী ও মেয়ে বেঙ্গালুরুতে থাকেন, সেই সূত্রেই সোমনাথ সেখানে ছিলেন। পানিহাটি এলাকায় সোমনাথের একাধিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমার মেয়ে আর ঘরে ফিরে আসবে না। ঘর যে আমার শূন্য, তা শূন্যই থাকবে। তবু লড়াইটা চালিয়ে যেতে হবে, যাতে আর কোনও মেয়ের এমন করুণ পরিণতি না হয়।’ 

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর