শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে গ্রেফতার জামাই

শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার জেল খেটেছে জামাই। জেল থেকে ছাড়া পেয়ে ফের অগ্নিসংযোগ করতে গিয়ে আবার গ্রেফতার হল ‘গুণধর’ জামাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার জেল খেটেছে জামাই। জেল থেকে ছাড়া পেয়ে ফের স্ত্রীর বাপের বাড়িতে অগ্নিসংযোগ করতে গিয়ে আবার গ্রেফতার হল ‘গুণধর’ জামাই। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার ওলাপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

রাগের বশবর্তী হয়ে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল জামাই। আর তার পর স্ত্রীর পরিবার সেই জামাইয়ের বিরুদ্ধে দ্বারস্থ হয়েছিল পুলিশের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ ‘গুণধর’ জামাইকে গ্রেফতারও করেছিল। আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। জেলে বন্দিত্বের মেয়াদ ফুরালে ছাড়া পেয়ে জামাই আবার সেই একই কাণ্ড ঘটাতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ল। আর ফের শ্বশুরবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগে পুলিশের হাতে পাকড়াও হল অভিযুক্ত যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুমন শেখ। মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকায় তার শ্বশুরবাড়ি। অভিযুক্ত সুমন শেখ মুর্শিদাবাদের রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা। ৩ মাস আগে শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সুমনকে গ্রেফতার করে। সেই ঘটনায় কয়েক মাস জেল হাজত হয় তার। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফিরে আসে সুমন। বুধবার সকালে ওই যুবক আবার তার শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়। স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে সুমন শেখ এদিন সকালে আবার অগ্নিসংযোগ করতে যায় বলে অভিযোগ। সেই সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষজন। ‘গুণধর’ এমন জামাইকে বেশকিছুক্ষণ ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়