সম্পত্তি নিয়ে বচসা, বাবাকে খুপিয়ে খুন করল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে  সম্পত্তি নিয়ে বচসা। বাবাকে কুপিয়ে খুন করল  গুণধর ছেলে।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ  ২৪ পরগনার ক্যানিংয়ে। পুলিশের অনুমান, শুক্রবার ভোররাতেই ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনা। নিহত ব্যক্তি হলেন, বছর ৬৮-এর ইয়ারালি মোল্লা। তিনি ছিলেন  ক্যানিং থানা এলাকার দিঘীরপাড় এলাকার বাসিন্দা ।

জানা গিয়েছে, ছোট ছেলে আজিজুল মোল্লা ওরফে সাহেবের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বচসা চলছিল বাবার। বৃহস্পতিবার রাতে ফের সম্পত্তি নিয়ে ফের শুরু হয় বচসা। আর সেই বচসার জেরেই শুক্রবার ভোররাতে তা চরম আকার নেয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সম্পত্তি নিয়ে বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।  আর তখনই বাবা সম্পত্তি লিখে না দিলে ছোট ছেলে আজিজুল এবং মা পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

এই ঘটনার পর পরিবারের সদস্যরা  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে ইয়ারালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে এই হত্যাকাণ্ডের পর ছোট ছেলে এখন পর্যন্ত পলাতক রয়েছে। তাই ইয়ারালির স্ত্রী রিজিয়া বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বাবা এবং ছেলের মধ্যে সংঘাত চলছিল । আর সেই সংঘাত থেকেই ঘটে এই হত্যাকাণ্ড।

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!