গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনামুখী: গাছের গুঁড়িতে বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা।একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের(Mid Day Meal) জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে।কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে।

এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না।মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের(Sonamukhi B J High School) শিশুদের প্রতিদিন অস্বস্তিকর, ধুলোমাখা পরিবেশে খাবার খেতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্য ও মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে।এই পরিস্থিতি দ্রুত বদলানো জরুরি। দীর্ঘ ঐতিহ্যের এই বিদ্যালয়ের শিশুদের আর ধুলোয়, দাঁড়িয়ে বা গাছের গুড়িতে বসে খাদ্যগ্রহণ করতে না হয়।সেই জন্য একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণ এখন সময়ের দাবি।

স্থানীয় প্রশাসন, শিক্ষা দপ্তর ও প্রতিনিধিদের কাছে আবেদন- এই লেখা যেন তাঁদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ খাবার স্থান দ্রুত তৈরি হয়।ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় জানান জেলায় যে বাইশটি স্কুল আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল এটি। ৭৮৫ জন ছাত্র ও স্কুলের বিরুদ্ধে মিল পেয়ে থাকেন। কিন্তু পুরনো এই স্কুলটিতে আজ পর্যন্ত ছাত্রদের মিড- ডে -মিলের খাদ্য খাওয়ার জন্য মাথার উপর কোন সেড তৈরি করা হয়নি। ফলে খাবার দুপুরবেলায় তাদের খোলা উঠোনের নিচে দাঁড়িয়ে খেতে হয়। এই ব্যাপারে তিনি একাধিকবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েছেন। কিন্তু আজ অবদি তা বাস্তবে রূপ নেয়নি।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়