সোনারপুরে মাংস ভাত খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনারপুর: মাংস ভাত খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দশ বছরের এক নাবালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার শংকর হালদার (৩৫) নামে এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নরেন্দ্রপুর থানা(Narendrapur P.S.) এলাকার গড়িয়ার বাসিন্দা শংকর হালদার ১০ বছরের এক নাবালিকাকে তার বাড়ির কাছ থেকে মাংস ভাত খাওয়ানোর নাম করে ওই নাবালিকাকে ডেকে নিয়ে চলে যায় একটি জঙ্গলের মধ্যে।

এরপর ঘন্টাখানেক ধরে চলে তার সাথে নৃশংস অত্যাচার। যাতে চিৎকার করতে না পারে’ তার জন্য মুখ বেঁধে এই নৃশংস অত্যাচার চালানো হয় নাবালিকার সাথে। নাবালিকার(Minor Girl) প্রচুর রক্তক্ষরণ হওয়ার পর প্রমাণ লোপাটের চেষ্টাও করে অভিযুক্ত। এরপর স্থানীয় মানুষের চোখে পড়ে যাওয়ায় ছুটে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলেন তারা। তাকে আটকে রাখে ,পুলিশের খবর দেওয়া হয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাবালিকার মা-র অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে পক্স আইনে(Posco ) মামলা রুজু করে। বৃহস্পতিবার অভিযুক্ত শংকর হালদারকে(Sankar Haldar) বারুইপুর আদালতে পেশ করা হয় । এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের