সোনারপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ,ধৃত এক

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: এক গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় ধর্ষন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাজপুর- সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। নির্যাতিতা গড়িয়া ষ্টেশন এলাকায় ভাড়ায় থাকেন। তিনি একটি আয়া সেন্টারে কাজ করেন। অভিযুক্ত যুবক কাজ আছে বলে তাকে বাড়ি থেকে ডাকাডাকি করেন।

নীচে নামলে তার মুখে হাত চাপা দিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। খুব সকালে এই ঘটনা ঘটে। এমনিতেই সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল। তার উপর কুয়াশার কারণে কেউ বিষয়টি বুঝতে পারেনি। এই ঘটনায় আজ সকালেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। খবর পেয়েই অভিযুক্তকে গড়িয়া ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় নির্যাতিতাকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে ৩৭৬ ও ৫০৬ ধায়ায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে আজ বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) পেশ করা হয়।তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। যদিও ধৃত যুবক তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগকারীনির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।তবে পুলিশ ওই গৃহবধূর বয়ান রেকর্ড করার পাশাপাশি, যুবকের সঙ্গে তার কত দিনের পরিচয় ছিল এবং যুবকের সঙ্গে তার পুরনো কোন শত্রুতা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে। এই ধর্ষণের ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ