গাজনে মন্দিরে পুজো দিয়ে জয়ের কামনায় সৌমিত্র-সুজাতা

Share:

নিজস্ব প্রতিনিধি : চৈত্র সংক্রান্তির আগে গাজনের মেলা উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নামে বাঁকুড়ার প্রাচীন দুই মন্দির ষাড়েশ্বর মন্দির ও এক্তেশ্বর মন্দিরে। এই দুই মন্দিরই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শুক্রবার এই দুই মন্দিরে এসে পৃথকভাবে পুজো দিলেন বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

এদিন নিজের জয়ের কামনায় পুজো দিয়ে বিষ্ণপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জানান, ‘হাজার হাজার মানুষের মতোই আমিও ষাড়েশ্বরের ভক্ত। তাই তাঁর চরণে আমার পুজো উৎসর্গ করলাম। এবার বিষ্ণুপুরে তৃণমূল করবে বাজিমাত আর বিরোধীদের করবে কুপোকাত।‘ পাশাপাশি বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জানান, ‘ছোটবেলা থেকে আমার শিবের প্রতি অগাধ আস্থা রয়েছে। আরও পাঁচ বছর যাতে বিষ্ণপুরের মানুষের কাছে কাজ করতে পারি, রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে পারি, পানীয় জলের কষ্ট ঘোচাতে পারি, সেই কামনাই করলাম মহাদেবের কাছে।‘

পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের হয়ে ষাড়েশ্বর ও এক্তেশ্বর মন্দিরে এসেছিলেন সুজাতা মণ্ডল। সৌমিত্র খাঁয়ের হয়ে সেবার প্রচার করেছিলেন তিনি। পাঁচ বছর পর পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। এবারের তৃণমূলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা। বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে রয়েছেন সৌমিত্র খাঁ-ই। এবারেও লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের মন জিতে নিতে দুই দলের প্রার্থীরই প্রচারের জায়গা বাঁকুড়ার দুই সুপ্রাচীন মন্দির।  

 

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াক্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের