সব নথিপত্র থাকলেও তালিকায় ‘বিচারাধীন’ ভ্যানচালক, প্রাণ হারিয়েও মিলল না বিচার, ধর্ণায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: এসআইআর তালিকায় নিজের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখার পর মানসিক চাপে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার দাবি করেছে, এই পরিস্থিতিই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, মৃতের নাম রফিক আলি গাজি (৪৪)। পেশায় ভ্যানচালক রফিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: নথিপত্র থাকলেও ১৮ জনের নাম গায়েব ভোটার তালিকা থেকে, স্বরূপনগরে আতঙ্কে ৬ পরিবার

পরিবারের বক্তব্য, এসআইআর সংক্রান্ত নোটিস পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন রফিক। তাঁর কাছে থাকা প্রয়োজনীয় নথিপত্র তিনি জমা দিয়েছিলেন। তবুও চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েন। বাড়ির লোকজনের কাছে বারবার হতাশার কথা বলতেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেননি তিনি।

২৮ তারিখ প্রকাশিত তালিকা দেখতে গিয়েছিলেন রফিক। বাড়ি ফিরে আরও মনমরা হয়ে পড়েন। জানা যায়, চূড়ান্ত তালিকায় তাঁর নাম ‘বিচারাধীন’ হিসেবে দেখানো হয়েছে। এরপরই তিনি সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।  রফিক আলি গাজি ও তাঁর পরিবারের মোট পাঁচজনের নামই বিচারাধীন তালিকায় রয়েছে। পাশাপাশি, ১৪১ নম্বর বুথের আরও ১১১ জন বাসিন্দার নাম একই তালিকায় রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। দলের পঞ্চায়েত সদস্য জামসিদুল ইসলাম সর্দার অভিযোগ করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বা বিচারাধীন রাখা হয়েছে। তাঁর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁর নিজের নামও বিচারাধীন হিসেবে দেখানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি