Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নথিপত্র থাকলেও ১৮ জনের নাম গায়েব ভোটার তালিকা থেকে, স্বরূপনগরে আতঙ্কে ৬ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তীব্র ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর বুথের দাসপাড়ায়। অভিযোগ, সতীরানি দাস ও কানাইলাল দাসের মতো বয়োজ্যেষ্ঠদের নাম তালিকায় বহাল থাকলেও তাঁদের পরবর্তী প্রজন্মের ১৮ জনের নাম বাদ পড়েছে।

পরিবারগুলির দাবি, ১৯৭১ সালের বর্ডার স্লিপ, পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড-সহ সমস্ত বৈধ নথি তাঁদের কাছে রয়েছে। এমনকি ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তাঁরা ভোট দিয়েছেন। তা সত্ত্বেও হঠাৎ করে নাম বাদ পড়ায় সীমান্ত এলাকার ছ’টি পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ওপার বাংলার সাতক্ষীরা থেকে বহু বছর আগে এপারে আসা এই পরিবারগুলির প্রশ্ন-দশকের পর দশক নাগরিকত্বের স্বীকৃতি থাকার পরেও কেন এমন বিভ্রাট? নিজেদের ভিটেমাটি ও পরিচয় নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

আরও পড়ুন: বিধায়ক তহবিলের টাকায় নতুন যাত্রী শেড পেতে চলেছে সীমান্তের গ্রাম

অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রকাশিত এসআইআর-এর প্রথম পর্যায়ের তালিকা ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা হাজেরা বিবি (৪৩) তালিকায় নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন হিসেবে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর শুনানির জন্য তিনি একটি নোটিশ পেয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল, তিনি এমন একজন ব্যক্তির কন্যা হিসেবে নথিভুক্ত, যাঁকে আরও ছ’জন ব্যক্তি তাঁদের বাবা বলে দাবি করেছেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত দিনে তিনি শুনানিতে হাজির হন। শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম তালিকায় নিজের নাম বিচারাধীন অবস্থায় দেখে তিনি প্রবল মানসিক চাপে পড়েন।

এরপর তিনি চরম পদক্ষেপ নেন বলে পরিবারের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুটি ঘটনাকেই ঘিরে প্রশাসনিক প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকাগুলিতে।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি