কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে খানিকটা স্বস্তির ছবি। কোথাও রোদের দেখা মিলেছে আবার কোথাও মেঘ ভেসে আছে। তবে বৃষ্টি একেবারে বিদায় নিয়েছে, এমনটা এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের মেঘের আনাগোনা বাড়তে পারে। দুপুরের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকালের পর থেকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হচ্ছে না। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই বৃষ্টি স্বল্পস্থায়ী হওয়ার সম্ভাবনা। এদিকে, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ারও দেখা মিলেছে।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে, দার্জিলিং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি সব জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস । ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে বাকি এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে ।

‘মাত্র কয়েকজন হাউস গার্ডই ভরসা’, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা