হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তের রাতের খাওয়া মানেই বাঙালির পাতে চিকেন বা মাটন। নরম নান, রুমালি রুটি কিংবা তন্দুরির সঙ্গে মাখন-মশলাদার চিকেন হলে তো কথাই নেই। তবে বাড়িতে নিরামিষাশী অতিথি এলে মাংসের বিকল্প কী? সহজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু সয়াবিন বাটার মশলা। স্বাদে রেস্তরাঁর চিকেন বাটার মশলার সঙ্গে পাল্লা দিতে পারে এই পদ।

উপকরণ

সয়াবিন বা সয়া চাঙ্কস ২ কাপ, মাঝারি পেঁয়াজ ২টি, টমেটো পিউরি ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাজু ও চারমগজ বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, মাখন ৩-৪ টেবিল চামচ, কসৌরি মেথি ১ চা চামচ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে, জিরে ও গরম মশলার গুঁড়ো, এলাচ, লবঙ্গ ও দারচিনি। সঙ্গে লাগবে সাদা তেল, নুন ও সামান্য চিনি।

প্রণালী 

প্রথমে নুন দেওয়া ফুটন্ত জলে সয়াবিন ৫-৭মিনিট সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে ভাল করে জল চেপে বের করে নিন। এক চামচ মাখনে সামান্য কাশ্মীরি লঙ্কা ও নুন দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এর পর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করে এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিন। পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুন বাটা এবং টমেটো পিউরি দিন। কাঁচা গন্ধ চলে গেলে হলুদ, ধনে, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন।

আরও পড়ুনঃ ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

মশলা থেকে তেল ছাড়লে আঁচ কমিয়ে ফেটানো দই মেশান। এরপর কাজু-চারমগজের বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান। নুন ও সামান্য চিনি দিয়ে ভাজা সয়াবিন মিশিয়ে পরিমাণমতো গরম জল দিন। ঢাকা দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। গ্রেভি ঘন হলে কসৌরি মেথি, গরম মশলা, ফ্রেশ ক্রিম এবং এক চামচ মাখন দিয়ে আলতো করে মিশিয়ে গ্যাস বন্ধ করুন। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি মাখোমাখো সয়াবিন বাটার মশলা। নান, কুলচা, জিরা রাইস বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের