জঙ্গলমহলে দরিদ্র আদিবাসীদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কলকাতা শহরে শীত অনুভব না হলেও জঙ্গলমহলে রাত বাড়লেই ঠান্ডা অনুভব হতে শুরু করেছে।মঙ্গলবার, কালীপুজোর দ্বিতীয় দিনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক মানবিক কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশের “সহায়” প্রকল্পের আওতায় এদিন থানা প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা(S.P. Arijit Sinha)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মোহম্মদ মামদুল্লা হাসান, ডিএসপি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ, জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউৎ, বিশিষ্ট সমাজসেবী শান্তনু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের মাধ্যমে পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়। এরপর সাঁকরাইল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় অতিথিদের। পুলিশ সুপার অরিজিৎ সিনহা কালীমন্দিরে গিয়ে প্রণাম করেন ও এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন।এদিন “দিশা কোচিং সেন্টার”-এর ছাত্র-ছাত্রীদের হাতেও শীতবস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার। পাশাপাশি সাঁকরাইল ব্লকের(Sakrail Block) মহিলা ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ই-স্পোর্টস খেলার কিট ব্যাগ। কালীপুজো থেকেই শীতের সূচনা—এই সময়ে পুলিশের এমন সামাজিক উদ্যোগে স্থানীয় মানুষজন ভরপুর প্রশংসা করেছেন।

মানবিকতার ছোঁয়ায় ভরা এই কর্মসূচি যেন উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।জঙ্গলমহলে আদিবাসী মানুষজনের সঙ্গে পুলিশের জনসংযোগ বাড়াতে দরিদ্র ছাত্র-ছাত্রীদের সাহায্য প্রদান মেধাবী ছাত্র-ছাত্রীদের কোচিং এবং বিভিন্ন ধরনের খেলার উপাদান বিতরণ এইরকম কর্মসূচি সারা বছর হয়ে থাকে পুলিশের পক্ষ থেকে। পুষ্টিকর খাবারও বিতরণ করা হয় দরিদ্র পরিবারগুলিতে শিশুদের জন্য। মেধাবী চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য ফ্রি কোচিংয়েরও ব্যবস্থা করা হয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান