মূক ও বধির যুবতীকে ধর্ষণ, অভিযুক্তের গ্রেফতারি দাবিতে  তপ্ত চা বাগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই আবহে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ডুয়ার্সের বানারহাটের চা বাগানে বিশেষ ক্ষমতা সম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে  চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখান শুরু করেছে।

 জানা গিয়েছে, নির্যাতিতা বয়স সাতাশে মূক ও বধির এক যুবতী। বেশ কয়েক মাস আগে বাগানের দু’জন ব্যক্তি তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন । কিছুদিন আগে আচমকাই ওই যুবতী অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানতে পারেন, তরুণী অন্তঃসত্ত্বা। এরপর ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে জানায় একাধিক ব্যক্তি তাঁকে নির্যাতন করেছেন। এই কথা জানার পরেই নির্যাতিতার পরিবার বানারহাট থানা  পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে।

অন্যদিকে  এই ঘটনা ছড়িয়ে পড়তেই শ্রমিক মহল্লায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি মহকুমার এসডিপিও জানিয়েছেন,’ এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। কে এই ঘটনার সঙ্গে রয়েছে  তাঁকে দ্রুত খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।‘ একথায় এই ধর্ষণের ঘটনায় বানারহাট এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা