১০৩ কেজির পেল্লাই লাড্ডু ! গণেশ চতুর্থীতে জলপাইগুড়িতে বিশাল আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি : মায়ানগরী মুম্বইয়ের পাশাপাশি  দেশের বিভিন্ন প্রান্তে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা। গণেশ চতুর্থী উপলক্ষ্যে বাংলাতেও পুজো করা হচ্ছে। লাড্ডু, মোদক বিভিন্ন মিষ্টি দিয়ে মহা সমারোহের সঙ্গে পুজো করা চলছে পার্বতী নন্দনের। গণেশকে অগ্রপূজ্য বলা হয়ে থাকে। তার কারণ সব দেবতারা আগে গণেশপুজো করা হয়ে থাকে। ভক্তদের মনোস্কামনা পূরণ করেন বলেন তিনি সিদ্ধিবিনায়ক। গণেশ পুজো করলে সব ধরনের বিপদ কেটে যায়।

গণেশপুজোর সব থেকে মধ্যমণি হয় লাড্ডু ও মোদক। বুধবার গণেশচতুর্থী উপলক্ষ্যে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জলপাইগুড়িতে গণেশের জন্য তৈরি করা হয়েছে বিশালাকার লাড্ডু। জলপাইগুড়ির পান্ডাপাড়ার যুবশক্তি ক্লাবের গণেশ পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল। সেখানেই সিদ্ধিদাতার জন্য তৈরি করা হয়েছে ১০৩ কেজির লাড্ডু। তিন দিন ধরে কারিগররা এই লাড্ডু তৈরি করেছেন।

গণেশপুজো এলেই লাড্ডুর কথা প্রথমে আসে। এটি গণেশের প্রিয় খাবার। সুবিশাল লাড্ডুটি তাই শুধু আকারেই নয়, ভক্তির প্রতীকও বটে। মণ্ডপে গণেশ মূর্তির সামনে সাজানো লাড্ডু ও মোদক যেন পুজোর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দেয়। এই লাড্ডু তৈরি করতে ৫০ হাজারের বেশি টাকা খরচ করা হয়েছে। বিশাল এই লাড্ডু তৈরিতে সঠিক উপকরণ, নিখুঁত কৌশল ও ধৈর্যের ছাপ পরিষ্কারভাবে দেখা গিয়েছে। আয়োজকরা ভক্তদের জন্যই অপেক্ষা করছেন। ভক্তদের কাছে কতটা সমাদৃত হবে এই লাড্ডু। পুজো সম্পন্ন হওয়ার পরে সেই লাড্ডু প্রসাদ হিসেবে দেওয়া হবে। এটি ভক্তদের মধ্যে আরও বেশি করে ভক্তি জাগাবে বলে মনে করছেন আয়োজকরা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের