WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ WBPSC পরীক্ষার্থীদের ভিড় সামলাতে তৎপর দক্ষিণ-পূর্ব রেল। পরীক্ষার দিন যাতে অতিরিক্ত ভিড়ের কারণে যাতায়াতে কোনও সমস্যা না হয়, সে জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনও চাকরির পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মাথায় থাকে একটাই চিন্তা-ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো যাবে তো? সেই কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার একাধিক বিশেষ লোকাল চালাবে রেল।

খড়গপুর ডিভিশনের তরফে মোট ৭ জোড়া, অর্থাৎ ১৪টি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিষেবার ব্যবস্থা। পরীক্ষা শেষে বাড়ি ফেরার ক্ষেত্রেও এই ট্রেনগুলি কাজে আসবে। রেল সূত্রে জানা গিয়েছে. রবিবার পরীক্ষার দিন নির্দিষ্ট সময়সূচি মেনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে বিশেষ লোকালগুলি চলাচল করবে। ফলে সাধারণ লোকালের অতিরিক্ত ভিড় কিছুটা এড়ানো সম্ভব হবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে পরীক্ষায় বসতে আসা চাকরিপ্রার্থীদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুনঃ পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

পরীক্ষার্থীদের আগে থেকেই বিশেষ ট্রেনগুলির সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার দিন যাতে শেষ মুহূর্তে ট্রেনের জন্য দেরি না হয়, সে জন্য হাতে কিছুটা সময় নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের