পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েক দিন। শহর থেকে জেলা-সব জায়গাতেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্যান্ডেল, প্রতিমা থেকে পুজোর বাজার সবেতেই ব্যস্ততা বাড়ছে। এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড়সড় স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যদিও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আরও পড়ুনঃ ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই। ফলে পুজোর প্রস্তুতিতে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত ওই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…