নৌকায় রাত কাটানোই কাল! মাতলা নদীতে তলিয়ে নিখোঁজ ১

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি : সুন্দরবনে বেড়াতে এসেছিলেন ২২ জনের পর্যটকের একটি দল। বেড়াতে এসে আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে। মাতলা নদীর জলে তলিয়ে গিয়েছে এক পর্যটক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। নিখোঁজ যুবকের নাম সুমন পাল।

জানা গিয়েছে, গত শুক্রবার গড়িয়া থেকে ২২ জনের একটি দল সুন্দরবনের বেড়াতে গিয়েছিলেন। এই সময় অনেকেই বাঘের দেখা পেতে সুন্দরবনে যান। আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য একটি নৌকা ভাড়া করেছিলেন তাঁরা। সেই নৌকা করে কৈখালিও ঘুরতে গিয়েছিলেন। পরের দিন বাঘ দেখতে যাবেন এমনই নিশ্চিত ছিল। সেই কারণে নৌকার মধ্যেই নিশি যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে নৌকাতে রাত কাটানোর সিদ্ধান্তই জীবনে কাল ডেকে আনল সুমনের।

প্রত্য়ক্ষদর্শীদের কথায়, শনিবার রাতে মাতলা নদীতে নৌকায় রাত কাটানোর সময় খাবার আনতে গিয়েছিলেন সুমন। সেই সময় খাবার নিয়ে ফিরতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল নামে ওই যুবক। সারারাত খোঁজ করেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার দুপুর পর্যন্ত তাঁর খোঁজ করা হয়েছে। কিন্তু কোনো হদিস নেই। বাধ্য হয়ে ওই যুবকের সঙ্গীরা কুলতলী থানায় অভিযোগ দায়ের করেছেন রবিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কুলতলি থানার পুলিশ। তাঁরা এসে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছেন। কিভাবে ওই যুবক নদীতে পড়ে গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নৌকায় নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর