শিলিগুড়িতে এসএসবি’র হাতে গ্রেফতার ৩ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি থেকে এসএসবির অভিযানে গ্রেফতার তিন বাংলাদেশি।গোপন সূত্রে পাওয়া খবর এর ভিত্তিতে এসএসবির(SSB) ৪১ নম্বর ব্যাটেলিয়ান তিনজনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার(Kharibari P.S.) পুলিশের হাতে তুলে দেয়।এস এস বি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই সবাইকে পরিচয় দিত।

ধৃত তিন জনই বাংলাদেশের নাগরিক(Bangladeshi Citizen)। বর্তমানে এরা তিনজন শিলিগুড়ির খরিবারি পানি টাংকি এলাকায় বসবাস করছিল।ধৃত তিনজনের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র।এস এস বি সূত্রে জানা গিয়েছে, ২০২৪ এর ৫ই ডিসেম্বরে কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে গৌতম রায় সবার প্রথম ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সে পানি টাংকিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতো।প্রীতম রায় ১লা এপ্রিল ২০২৪ সালে ভারতে ঢুকেছিল। পাসপোর্ট ভিসা করেই। এরপর থেকে ভারতেই বসবাস শুরু করে সে।

বর্তমানে সে রাজমিস্ত্রির কাজ করছিল।অপর ধৃত অমল রায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে ঢুকেছিল। বর্তমানে সেই পানিট্যাংটিতে(Panitanki) একটি টেইলার্স এ কাজ করতো।ধৃত তিনজন একই পরিবারের। কাকাতো জ্যাঠাতো ভাই।এস এস বির হাতে আটক তিনজন বাংলাদেশিকেই দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে (Siliguri Court)পেশ করা হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ