Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ববিতার সুপারিশ বাতিল করল এসএসসি

ববিতার অ্যাকাডেমিক  স্কোর ৩৩ না হয়ে ৩১

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনিই যোগ্য চাকরির দাবিদার বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার (BABITA SARKAR)। চাকরি গিয়েছিল মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার। সেই চাকরি পেয়েছিলেন ববিতা। পরে মামলা করে চাকরি পান অনামিকা রায়। তাঁর দাবি ছিল, ববিতার যা অ্যাকাডেমি স্কোর ছিল তা বাড়িয়ে দেখানো হয়েছিল। মামলায় জয় হয়েছিল অনামিকার। রবিবার খবর এল, ববিতার সুপারিশ বাতিল করেছে এসএসসি।

সুপারিশ পত্র বাতিল মানে, আর কয়েকদিনের মধ্যেই নিয়োগ বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি পেয়েছিলেন ববিতা। তাঁর রায়েই চাকরি হারিয়েছেন ববিতা। সেই চাকরি পেয়েছেন অনামিকা বিশ্বাস রায়। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ইতিমধ্যেই হয়েছেন ববিতা। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি।

ববিতা ২ নম্বর কম পেয়েছিলেন অনামিকার থেকে। তালিকায় ২১ নম্বরে নাম ছিল তাঁর (অনামিকা)। নাম থাকার কথা ছিল ২০ নম্বরে। উল্লেখ্য, চাকরির আবেদন করার সময় ববিতার স্নাতকের নম্বর বাড়িয়ে দেখানো হয়েছিল। ফলে বেড়েছিল তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’। উল্লেখ্য, গ্র্যাজুয়েশনে ৮০০ নম্বরের মধ্যে ৪৪০ পেয়েছিলেন ববিতা। মানে, শতাংশের হিসেবে তা ৫৫ শতাংশ কিন্তু দেখানো হয়েছিল ৬০ শতাংশ। তাই অ্যাকাডেমিক  স্কোর ৩৩ না হয়ে ৩১।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি