বিজেপির ইন্টারনাল রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, নির্বাচনী মরশুমে হাসছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। বহিরাগত নেতা–মন্ত্রীদের বঙ্গে নিয়ে এসে হাওয়া গরম করছে। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের হয়ে কন্টেন্ট তৈরি করলে টাকা দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছে। ভিন রাজ্যের আইটি কর্মীদের নিয়ে আসা হচ্ছে। সমীক্ষক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারের জন্য। তার সঙ্গে কোথায়, কেমন করে এগিয়ে যাওয়া যাবে সেটার স্ট্র‌্যাটেজি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতারা যে বুথস্তরের তথ্য পেয়েছেন তাতে তাঁরা বঙ্গ–বিজেপির নেতাদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বলে সূত্রের খবর।

এদিকে বঙ্গ–বিজেপির নেতারা যে কোনও ইস্যুতে বলে চলেছেন এবার তাঁরা ক্ষমতায় আসছে। সংবাদমাধ্যমের টক–শোতে বিজেপি নেতা–নেত্রীরা যোগ দিয়ে বলছেন, ৫৬ দিন পর বাংলার ক্ষমতায় বসবেন তাঁরা। কিন্তু প্রদীপের তলার অন্ধকার সামনে আসুক তা তাঁরা চাইছেন না। এবার সেটাই সামনে চলে এসেছে। সমীক্ষক সংস্থা যে তথ্য দিয়েছে বঙ্গ–বিজেপিকে তাতে ভিড়মি খাচ্ছেন পদ্মনেতারা। কারণ এখনও পর্যন্ত যা অবস্থা তা নিয়ে ভোট হলে ৬০টির বেশি আসন বিজেপি পাবে না বলে সূত্রের খবর।

অন্যদিকে এই তথ্য হাতে পেয়ে কপালে ভাঁজ পড়েছে গেরুয়া শিবিরের নেতাদের। তাই ভোকাল টনিক হিসাবে ক্ষমতায় আসার কথা বলে যাচ্ছেন তাঁরা। প্রত্যেক জেলায় বুথস্তরের সংগঠন এখনও তলানিতেই রয়েছে। এমনকী গোষ্ঠীদ্বন্দ্ব এখনও অব্যাহত রয়েছে। তার মধ্যে এমন রিপোর্ট চাপে ফেলে দিয়েছে তাঁদের। এই তথ্য দেওয়া নথিকে বিজেপির ভাষায় বলা হচ্ছে, ‘‌ইন্টারনাল রিপোর্ট’‌। এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি বিজেপি নেতা বলেন, ‘‌এমন একটা রিপোর্ট এসেছে সেটা ঠিক। আসলে সংগঠনের হাল ফেরেনি। এখন আর চেষ্টা করেও বিরাট লাভ হবে না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বও জানে।’‌

এছাড়া বিজেপির এই ইন্টারনাল রিপোর্টের কথা জানতে পেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে তাঁরা এখন হাসছেন। তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী সদ্য এক সংবাদমাধ্যমের টক–শোতে বিষয়টি উল্লেখ করে বলেন, ‘‌এই বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছে। সেটা তাঁরাও জানেন। কিন্তু মুখে বলতে পারছেন না। এই দেওয়াল লিখন হয়ে গিয়েছে।’‌ ইতিমধ্যেই নানা প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘‌বিজেপি এবার ৫০ পার করতে পারবে না।’‌ সেটার সঙ্গেই কার্যত মিলে যাচ্ছে বিজেপির ‘‌ইন্টারনাল রিপোর্ট’‌ বলে সূত্রের খবর।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো