জ্যোতিষী থেকে সোশ্যাল মিডিয়ার উপর ভরসা বঙ্গ–বিজেপির, মানুষের দুয়ারে ‘‌না’‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন যে তলানিতে পৌঁছেছে বঙ্গ–বিজেপির। দলের কোন্দলও চরমে রয়েছে। সমন্বয় গড়ে ওঠেনি। কিছু কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলিতে যাওয়া সম্ভব হচ্ছে না। তার উপর রাজ্য বাজেট এবং দুটি প্রকল্প কপালে ভাঁজ ফেলেছে। এক, লক্ষ্মীর ভাণ্ডার এবং দুই, যুবসাথী। সেখানে কেন্দ্রীয় বাজেটে বাংলার কপালে তেমন উল্লেখযোগ্য কিছু জোটেনি। তাই এবার মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইবে না বঙ্গ–বিজেপির নেতারা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কারণ ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

এদিকে এই পরিস্থিতি বিচার করে বিকল্প পথ নেওয়া হয়েছে। যাতে মানুষের দুয়ারে না গিয়েও নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়া যায়। এই কারণে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হচ্ছে। ভিন রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা শুরু হয়ে গিয়েছে। তাঁদের দিয়ে রিল, ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হবে। এই ভিন রাজ্যের আইটি কর্মীরা সবাই বিজেপি শাসিত রাজ্য থেকেই আসছেন। তাই মানুষের দুয়ারে না গিয়ে এভাবেই জনসংযোগের কাজ করতে চাইছে বঙ্গ–বিজেপি বলে সূত্রের খবর। আর তাতেই মগজ ধোলাই করা সম্ভব বলে মনে করছেন ভিন রাজ্য থেকে আসা আইটি কর্মীরা।

অন্যদিকে এসআইআর আবহে বাংলার মানুষজন অত্যন্ত বীতশ্রদ্ধ। কারণ তাঁদের হয়রানি এবং হেনস্থার শিকার হতে হয়েছে। এই কাজ করে যে ফসল ঘরে তোলা যাবে বলে মনে করা হয়েছিল সেটাই এখন ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে। আর সেটা মানুষের দুয়ারে গিয়ে ভালরকম টের পেয়েছেন বিজেপি নেতা–কর্মীরা। এই আবহে সমস্তরকম গেরো কাটাতে কিছু শীর্ষ নেতা জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের একটাই প্রশ্ন, এবার কি আমরা ক্ষমতায় আসব?‌ জ্যোতিষীদের হয়েছে মহা জ্বালা। তাঁরা সত্যি কথা অকপটে বলতেও পারছেন না। আবার মিথ্যেও সাজাতে পারছেন না বলে সূত্রের খবর।

এছাড়া এই তিন–চারজন জ্যোতিষীর মধ্যে একজন ছক কেটে বুঝিয়েছেন, হলেও হতে পারে। কিন্তু বাকি তিনজন জ্যোতিষী ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন এবারও বঙ্গ–বিজেপির কপালে শিকে ছিঁড়বে না। সেটা মেনে নিতে রাজি নন পদ্ম–নেতারা। যে জ্যোতিষী একটু হলেও আশার আলো দেখিয়েছেন এখন তাঁকে আঁকড়ে ধরেছেন গেরুয়া শিবিরের একাধিক নেতারা। কার্যত তাঁকে ভগবান মানতে শুরু করেছেন। তবে জ্যোতিষ দিয়ে কি ভোট জেতা সম্ভব?‌ উঠছে প্রশ্ন। যদিও ভাগ্য, রাশিচক্র এবং নক্ষত্রের উপরই এখন ভরসা রাখছেন বিজেপি নেতারা বলে সূত্রের খবর।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো