বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর মুখ্যসচিব হয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আর তথন থেকেই প্রশ্ন উঠছিল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন?‌ এবার সেই পদে নিয়োগ করা হল আইএএস নীলম মিনাকে। আইএস নীলম মিনা এই পদে আসার আগে রাজ্যে ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে ছিলেন।

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মীনা। পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৮ ব্যাচের এই আইএএস অফিসার এখন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। রাজ্যে পালাবদলের পরে মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদটি ফাঁকা হয়ে যায়। আজ, সোমবার ২৫ মে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি রাহুল শর্মার সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদায়ী সিইও মনোজ কুমার আগরওয়ালের জায়গায় দায়িত্ব সামলাবেন নীলম মিনা। অবিলম্বেই তিনি তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আমলা অর্থাৎ মুখ্যসচিব পদে নিয়ে আসা হয় মনোজ আগরওয়ালকে। আর মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হন নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। এবার নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নীলম মীনা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তাঁর আবাসন এবং অফিসের সমস্ত যোগাযোগ নম্বর দ্রুত কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়। নীলম মিনা অন্যতম সিনিয়র আমলা। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তাই তাঁকেই এই পদের যোগ্য বলে মনে করা হয়েছে।

আজ, সোমবার বিকেলে এই তথ্য মিলেছে। আগামীকাল, মঙ্গলবার থেকে নীলম মীনা নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন নীলম মীনা। নির্বাচনের দিনগুলিতে এবার বুথগুলিতে কড়া নজরদারি ছিল নির্বাচন কমিশনের। ভোটকেন্দ্রগুলি সিসিটিভি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছিল। নির্বাচন কমিশনের দফতরেও এবার কন্ট্রোল রুমে কড়া নজরদারির ব্যবস্থা ছিল। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন এই নীলম মীনা। তিনজনের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেখান থেকে নীলম মীনার নামটি বেছে নেওয়া হয়।

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর