যুবভারতীকাণ্ডে রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনারকে শোকজ‌ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করল রাজ্য সরকার। একই সঙ্গে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমারকেও রাজ্যে ক্রীড়া দফতরের সচিবকে শোকজ করা হয়েছে।এর পাশাপাশি আইজি (সাউথ বেঙ্গল )সুপ্রতিম সরকার সহ চারজন আইপিএসকে নিয়ে স্পেশাল টিম গঠন করা হয়েছে।শিট গঠন যে চারজন আইপিএস অফিসারকে নিয়ে করা হয়েছে, তারা হলেন জাভেদ শামিম, পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার ও শ্রী মুরলিধর।রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে(DG Rajeev Kumar) শোকজ করার পাশাপাশি অপসারিত যুবভারতীর সিইও দেব কুমার নন্দন। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। একইসঙ্গে তাকে সাসপেন্ড করা হয়েছে।

যতদিন তদন্ত শেষ না হবে তিনি সাসপেন্ড থাকবেন। মঙ্গলবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছিলেন তার রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্ট জমা পরার কয়েক ঘন্টা পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। একইসঙ্গে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমারকে শোকজ করা হয়। বিধান নগর পুলিশের ডিসি অনিস সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাকে সাসপেন্ড করা হয়। ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকে শোকজ করা হয়।

যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইওকে অপসারণ করা হয় ওই পদ থেকে। নবান্ন থেকে মুখ্য সচিব প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানান।নবান্ন(nabanna) থেকে মুখ্য সচিব যে বিবৃতি প্রকাশিত করেছেন তাতে স্পষ্ট বলা হয়েছে, শনিবার মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল? কেন ওই দিন অব্যবস্থা ছিল? কেন বেসরকারি আয়োজক সংস্থা সহ স্টেক হোল্ডারদের সঙ্গে কেন কো- অর্ডিনেশন সম্ভব হয়নি, তা ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। যুবভারতী কাণ্ডে অনুসন্ধান কমিটি করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamta Banerjee) নির্দেশে।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে। কমিটির পক্ষ থেকে জানানো হয় মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিলেন পুলিশ ও ক্রীড়া দপ্তর তারা তাদের এই দায় এবং ব্যর্থতায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীর করে দেওয়া তদন্ত কমিটি থেকে বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্টকর্তাদের কাছে চাওয়া হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছিল ঘটনার দিন পুলিশ ও ক্রীড়া দপ্তরের দায়িত্বে কারা ছিল কি কি পরিকল্পনা হয়েছিল তা জানতে চাওয়া হয়েছে সুপারিশ করা হয়েছে বলে প্রাক্তন বিচারপতি জানিয়েছেন।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা