স্বপ্নদীপকাণ্ডে তথ্য সংগ্রহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য মানবাধিকার কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়কাণ্ডে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। আগেই রিপোর্ট তলব করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। এবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে তথ্য সংগ্রহ করল রাজ্য মানবাধিকার কমিশন। বুধবার দুপুরে কমিশনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এসপি শান্তি দাস। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। যাবতীয় তথ্য সংগ্রহ করেন। তবে যা তথ্য তাঁরা চেয়েছিলেন তা পায়নি বলেই জানিয়েছেন।

এসপি শান্তি দাস বলেন, ‘‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যে ঘটনা ঘটেছে, সেটা সম্পর্কে ওঁদের বর্ণনা শুনেছি। এ বার আমরা নিজেদের মতো করে কাজ করব। আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর রিপোর্ট তৈরি করব।’’

প্রসঙ্গত, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের  বাংলা বিভাগের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।ঘটনার নেপথ্যে র‍্যাগিং-এর অভিযোগ ওঠে। মৃতের বাবা লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছে ৯ জন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ