Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলা সহায়তা কেন্দ্রে এবার থেকে আধার পরিষেবা চালু করতে পারে রাজ্য

কেমন পরিকাঠামো প্রয়োজন, তা জানতে হয়েছে কয়েক দফা বৈঠকও। আপাতত মনে করা হচ্ছে, পরিকাঠামো যথেষ্ট উন্নত তাই খামতি তেমন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পে ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে মোবাইল ও আধার সংযোগ। নতুন করে আধার কার্ড (AADHAR CARD) করানো, সংশোধন বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য যথেষ্ট হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। কারণ পোস্ট অফিস বা কিছু ব্যাঙ্কেই মেলে এই পরিষেবা। তবে এই ঝামেলা এখন অতীত হতে চলেছে। উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্র গুলিতে এবার থেকে আধার পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রাথমিক আলোচনা। বাংলা সহায়তা কেন্দ্র BSK (বিএসকে) আধার পরিষেবা চালু করতে তৈরি করা হয়েছে বিশেষ খসড়া। কেমন পরিকাঠামো প্রয়োজন, তা জানতে হয়েছে কয়েক দফা বৈঠকও। আপাতত মনে করা হচ্ছে, পরিকাঠামো যথেষ্ট উন্নত তাই খামতি তেমন নেই। শুধু যোগ করতে হবে জিপিএস লিঙ্কিং সহ কিছু পরিকাঠামো। রাজ্যসরকারের চূড়ান্ত মহলের ছাড়পত্র পেলেই এগানো যাবে কাজ। চিঠি দেওয়া হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে। বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মীদের আদার পরিষেবা চালু করার আগে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

উল্লেখ্য, গত বছর শুরু হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। চলতি মাসেই শুরু হয়েছে এই সব কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা নেওয়ার পরিষেবা। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে চালু হয়েছিল পাইলট পরিষেবা। সমস্ত পরিষেবাই মেলে সম্পূর্ণ বিনামূল্যে। প্রতি ব্লকে প্রায় ১০ টি কেন্দ্র রয়েছে। রাজ্যে এই ধরনের কেন্দ্র প্রায় ৩ হাজার ৫৬১ টি। সব মিলিয়ে কর্মী ৩ হাজারের বেশি। কেন্দ্র গুলিকে আরও উন্নত করতে গঠন করা হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল