১০০ দিনের বকেয়া মামলার নিষ্পত্তি চেয়ে ফের হাইকোর্টে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ১০০ দিনের কাজ নিয়ে সু্প্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে কেন্দ্র। হাইকোর্টের রায়ই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে আরও একবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আরও বেশ কিছু অভিযোগ নিয়ে ১০০ দিনের কাজের বিষয়ে হাইকোর্টে মামলা রয়েছে। সেই মামলাগুলোর শুনানি দ্রুত করার আবেদন জানিয়েছে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজের মামলায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। এরফলে ৪ বছর পর রাজ্যে চালু হবে ১০০ দিনের কাজ। সমস্ত বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যে চালু হয়েছে এসআইআর। এই আবহে ১০০ দিনের কাজের মামলায় সু্প্রিমকোর্টে ধাক্কা খাওয়ায় বড় জয় বলে মনে করা হচ্ছে।

সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হচ্ছে। গত এক আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতও। সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা। ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে এই ১০০ দিনের কাজ। হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। ১ অগস্ট থেকে কাজ শুরুর কথা বলা হলেও, সেই কাজ শুরু হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও লাভ হল না। সুপ্রিমকোর্টও এই কাজ চালু করার নির্দেশই বহাল রেখেছে।

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

সোহম চক্রবর্তীর আগাম জামিন খারিজ

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের