অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির খোঁজ আরও সহজ করতে বড় উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বেকার যুবক যুবতীদের বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে চালু করা হয়েছে ‘পেস’ (PACE – Police Assistance in Career & Employment Enhancement) নামক একটি বিশেষ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অগস্ট মাসেই জেলার ১ হাজার জনকে এই নিয়োগপত্র দেওয়া হবে। এই স্ব রোজগার প্রকল্পের মাধ্যমে বেসরকারি সংস্থায় সরাসরি কাজের সুযোগ পাবেন শিক্ষিত প্রার্থীরা, যেখানে মহিলাদের জন্য থাকছে ৩০ শতাংশ সংরক্ষণ। ইতিমধ্যেই একাধিক সংস্থা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে এবং আরও সংস্থা যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।

শিক্ষাগত যোগ্যতা

নির্দিষ্ট চাকরির ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক বা অন্যান্য যোগ্যতার প্রার্থীরা নিজেদের উপযুক্ত পদে আবেদন করতে পারবেন। প্রতিটি চাকরির বিজ্ঞাপনে প্রয়োজনীয় যোগ্যতা আলাদাভাবে উল্লেখ থাকবে।

বয়সসীমা

এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভরতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুলিশের এই স্ব-রোজগার প্রকল্পে ১৮ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন।।প্রতিটি চাকরির বিজ্ঞপ্তিতে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স উল্লেখ থাকবে।

বেতন

বেতন নির্ভর করবে সংশ্লিষ্ট কোম্পানি ও পদের উপর। অ্যাপে প্রকাশিত প্রতিটি চাকরির বিজ্ঞাপনে মাসিক বেতন, কর্মস্থল এবং কাজের ধরন স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

আবেদন করার সময়সীমা

২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এর পর ১ অগাস্ট থেকে ১০ অগাস্টের মধ্যে চলবে আবেদনপত্র বাছাই এবং ইন্টারভিউয়ের কাজ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্বাধীনতা দিবসের আগেই নির্বাচিত মহিলাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা পুলিশ।  তাই নিয়মিত অ্যাপে লগ-ইন করে নতুন বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি

  1. পশ্চিম মেদিনীপুর পুলিশের চালু করা চাকরির অ্যাপ ডাউনলোড করুন।
  2. মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  3. নিজের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
  4. পছন্দের চাকরির বিজ্ঞপ্তি নির্বাচন করুন।
  5. প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইনে আবেদন জমা দিন।
  6. আবেদনপত্রের স্ট্যাটাস অ্যাপ থেকেই দেখা যাবে।

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড বা অন্য পরিচয়পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর ও ই-মেল আইডি
  • প্রয়োজনে অভিজ্ঞতার শংসাপত্র ও অন্যান্য নথি (চাকরি অনুযায়ী)

এই উদ্যোগের মূল লক্ষ্য হল জেলার বেকার যুবক যুবতীদের সহজে চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করা। অ্যাপের মাধ্যমে সংস্থাগুলি সরাসরি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, কর্মস্থল এবং অন্যান্য নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করবে। ফলে চাকরিপ্রার্থীরা কোনও দালাল বা মধ্যস্থতাকারীর সাহায্য ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০