এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে মেধা তালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। মেধাতালিকা ভুক্ত এই প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কাউন্সেলিংয়ের গোটা প্রক্রিয়াটি স্থগিত ছিল। রাজ্যে পালাবদলের পর সেই প্রতিবন্ধকতা মুছে গিয়েছে। অবশেষে মেধা তালিকাভুক্ত থাকা ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন।

আরও পডুন: অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

আগামী ২১ শে জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। ৩০ শে জুলাই পর্যন্ত চলবে কাউন্সেলিং প্রক্রিয়া। তারপরে আসবে সুপারিশ ও নিয়োগপত্রের প্রক্রিয়া। কোন প্রার্থীর কবে থেকে কাউন্সেলিং, সেটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে লেটার ডাউনলোড করে জানা যাবে। আগামী শুক্রবার থেকে সেই কাজ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এই লপ্তে প্রায় ১২০০ জনের বেশি প্রার্থীর নিয়োগের সম্ভাবনা রয়েছে। এর আগে উচ্চ প্রাথমিকে ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। যা এবার শুরু করতে চলেছে এসএসসি। যার ফলে চাকরিপ্রার্থীরা স্বস্তি পেলেন কিছুটা।

এসএসসি সূত্রে খবর, সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে মিটে গেলে অগস্ট মাসেই শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেতে পারেন চাকরিপ্রার্থীরা। এবারের বাজেটে বিজেপি সরকার রাজ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিল। সঙ্গে এক লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণাও ছিল বাজেটে। সেই মতোই প্রক্রিয়া শুরু হলে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০