সুখবর, ন্যূনতম ব্যালান্স না থাকলে জরিমানা বাবদ টাকা কাটবে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলে মোটা টাকা জরিমানার মুখে পড়তে হয় ব্যাঙ্ক গ্রাহকদের। সুতরাং প্রতিবছর ব্যাঙ্কগুলি যে মোটা টাকা আয় করে, তার অধিকাংশ টাকা আসে জনসাধারণের থেকে নেওয়া পেনাল্টির মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স না রাখলে মোটা টাকা জরিমানার মুখে পড়তে হয় ব্যাঙ্ক গ্রাহকদের। সুতরাং প্রতিবছর ব্যাঙ্কগুলি যে মোটা টাকা আয় করে, তার অধিকাংশ টাকা আসে জনসাধারণের থেকে নেওয়া পেনাল্টির মাধ্যমে। আর পেনাল্টি কাটাতে বেশ সমস্যায় পড়তে হয় ব্যাঙ্ক গ্রাহকদের। তবে এবার সেখান থেকে রেহাই মিলতে চলেছে। এবার বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জরিমানা কেটে নেওয়ার সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এলো। তবে হ্যাঁ, আমানত সংগ্রহ নিয়ে যে পরিমাণ চাপ বাড়ছে ব্যাঙ্কগুলির উপর, তাতে করে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও শীঘ্রই সেই পথে হাঁটবে। আর এটি স্বাভাবিকভাবেই আনন্দিত জনসাধারণ। আমজনতার কষ্টার্জিত বহু টাকা এই কারণে ব্যাঙ্কের ঝুলিতে চলে গিয়েছে। জানা গিয়েছে, গত পাঁচবছরে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার কারণে গ্রাহকের থেকে প্রায় ৮ হাজার ৯৩৩ কোটি টাকা জরিমানা নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।

যদিও এই তালিকায় স্টেট ব্যাঙ্ক নেই। কিন্তু এই শর্তে হেঁটেছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সুতরাং নূন্যতম ব্যালান্স না থাকার কারণে ব্যাঙ্ক যে প্যানাল্টি চার্জ কাটত, তার থেকে রেহাই পেলেন এই সকল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গ্রাহকেরা। বহু নিম্নবিত্ত মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলেও ন্যূনতম ব্যালেন্স রাখতে পারতেন না তাঁদের অ্যাকাউন্টে। এই কারণে তাঁদের টাকা কেটে নিত ব্যাঙ্ক। অর্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই শর্তে ২০২০-২১ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গ্রাহকদের থেকে প্রায় ১ হাজার ১৪২ কোটি টাকা জরিমানা আদায় করেছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে এসে সেই অঙ্ক বেড়ে প্রায় ২ হাজার ৩৩১ কোটিতে পৌঁছয়। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে জরিমানার অঙ্ক কিছুটা কমে ২ হাজার ১৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছিল।

সাধারণত মানুষ দু’টি ভাগ, ফিক্সড ডিপোজিট এবং কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন। ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ব্যাঙ্ক সুদ দেয় কারণ এর খরচ বেশি। কিন্তু সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে খরচ কম, তাই ব্যাঙ্ক চায় এই অ্যাকাউন্টগুলিতে গ্রাহকেরা টাকা রাখুন। কারণ কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের টাকার ভাগ যত বাড়বে, ব্যাঙ্কের আর্থিক অবস্থা তত স্বচ্ছল হবে। কিন্তু তাতে আমানত কমছে ব্যাঙ্কগুলির, সেই কারণেই আর গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত জরিমানা নেবে না বলে জানিয়েছে বেশিরভাগ ব্যাঙ্ক। সুতরাং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকেরা অনেকটাই আর্থিকভাবে রেহাই দেবে।

 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন