কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মেয়রের পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও অটুট রয়েছে পুরবোর্ড। কে বসবেন মেয়রের আসনে? এই জল্পনা চলছেই। এর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর কড়া চিঠি দিয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? এই বিষয়ে জবাব চেয়ে কলকাতা পুরসভার কমিশনার, পুরসচিব এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের দেওয়া হয়েছে চিঠি। তিনদিনের মধ্যে বিষয়টি নিয়ে জবাব দিতে বলা হয়েছে তাদের।

রাজ্যের দেওয়া নোটিসে বলা হয়েছে, ৫ জুন মেয়র তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা প্রদানে অচলাবস্থা তৈরি হতে পারে। এর ফলে সংবিধান ও কলকাতা পুরসভা আইন, ১৯৮০ অনুযায়ী পুরসভার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালনে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর ১১৭(১) ধারায় রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে, যদি কোনও পুরসভা তার দায়িত্ব পালনে সক্ষম না হয়, ধারাবাহিকভাবে কর্তব্যে গাফিলতি করে অথবা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সরকার তাকে অযোগ্য হিসেবে গণ্য করতে পারে। একই সঙ্গে ব্যর্থ ঘোষণা করে সর্বাধিক ছয় মাসের জন্য ভেঙে দেওয়া পারে সেই পুরসভা। এই ধরনের পরিস্থিতিতে পুরসভাকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হয়। সে কারণেই এই নোটিস পাঠানো হয়েছে।

আরও পডুন: খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

যদিও পুর বোর্ড ভেঙে দেওয়ার অধিকার নেই রাজ্যের, এমনটাই দাবি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন, ‘রাজ্য সরকার পুরসভার কাছে বলতে পারে যে, তারা কাজ করছে না। তারা কী করতে চাইছে, জিজ্ঞেস করতে পারে। পুরবোর্ড ভেঙে দেওয়ার অধিকার রাজ্য সরকারের হাতে নেই। মেয়র না থাকলে অচলাবস্থা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এমন কোনও ব্যবস্থা করতে হবে, যাতে পুরসভা থেকে সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা পেতে পারে। এ ক্ষেত্রে পুরসভা ভেঙে না দিয়ে আপাতত প্রশাসক দিয়ে পুর বোর্ড চালানো উচিত। আইনও সম্ভবত তা-ই বলে।’

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?