সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

সীমান্ত এলাকায় নিষিদ্ধ ও বেআইনি ওষুধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্ত এলাকায় নিষিদ্ধ ও বেআইনি ওষুধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ। যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় একটি বড় ওষুধের দোকান ও তার গোডাউন সিল করে দিল আধিকারিকরা। ১০ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর মেয়াদোত্তীর্ণ, অবৈধ লাইসেন্সবিহীন ওষুধ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন দোকানের মালিক ও ছেলে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, দিন দুয়েক আগে সীমান্তবর্তী স্বরূপ নগরের বিথারী বাজার-সহ পার্শ্ববর্তী এলাকায় যৌথ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ। হানা দেয় বাজারের একটি নামকরা লয়েড মেডিকেল ওষুধের দোকানে। সেই দোকান এবং দোকানের দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে পেটি পেটি লাইসেন্সবিহীন অবৈধ ওষুধ উদ্ধার করে। যেসব ওষুধগুলো অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল অভিযোগ। প্রায় ১০ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর তদন্তকারী আধিকারিকরা দোকানটি ও গোডাউন সিল করে দেয়। সূত্রের আরও খবর, নির্দিষ্ট নিয়ম না মেনে বিশাল অঙ্কের স্টক মজুত করা ছিল ওই ওষুধের দোকানের গোডাউনে। 

​অভিযানের খবর চাউর হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় দোকানের মালিক শহিদুল মন্ডল এবং তাঁর ছেলে। পলাতক মালিকের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এই চক্রের পেছনে অন্য কারও হাত রয়েছে কিনা, জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এই ঘটনা নিয়ে এলাকার বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন, ‘তৃণমূলের আমলে এইসব বেআইনি ব্যবসায়ীদের রাজ শুরু হয়। তৃণমূল নেতাদের মদতে তাঁরা রমরমা ব্যবসা চালিয়েছে। বাংলাদেশের সঙ্গে রমরমিয়ে অবৈধ কারবার করেছে। কিন্তু এখন সরকার পাল্টেছে, এই সরকারের আমলে এইসব দুর্নীতি আর হবে না। এক এক করে সব বন্ধ করে দেওয়া হবে।’

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ