এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক মুঠো ভাত বেশি চাওয়ার অপরাধে গেটম্যানের হাতে মার খেল পঞ্চম শ্রেণির এক পড়ুয়া। অভিযোগ, সেই মারেই আহত হয় শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুরের কুতুবপুর জুনিয়র হাই স্কুলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্কুলে মিড-ডে মিল পরিবেশন চলাকালীন ওই ঘটনা ঘটে। অভিযোগ, পঞ্চম শ্রেণির এক ছাত্র খাবার খাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের কাছে সামান্য একটু বেশি ভাত চায়। সেই অনুরোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত গেটম্যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই তিনি শিশুটির মাথায় সজোরে চড় মারেন। চড়ের অভিঘাতে পড়ুয়াটি খাবারের থালার উপর মুখ থুবড়ে পড়ে যায়। থালার ধার কপালে লেগে জখম হয় সে। কপাল থেকে রক্ত বের হতে শুরু করলে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। পরে স্কুলের পক্ষ থেকে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ার পরিবারের সদস্যরা। স্কুল চত্বরে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে শুরু হয় বিক্ষোভ। পরিবারের অভিযোগ, একটি ছোট শিশু অতিরিক্ত এক মুঠো ভাত চাওয়ায় তার সঙ্গে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও এলাকায় চাপা ক্ষোভ বজায় রয়েছে।

আরও পড়ুনঃ খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি স্কুলে শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় এলাকাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র