খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় হয়েছেন রানীগঞ্জের উমঙ্গ ভাট। উজ্জ্বল করলেন খনি অঞ্চলের নাম। তাঁর বাবা পোস্টঅফিসের একজন এজেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের উমঙ্গ ভাট। উজ্জ্বল করলেন খনি অঞ্চলের নাম। তাঁর বাবা পোস্টঅফিসের একজন এজেন্ট। তাঁর এহেন সাফল্য গোটা খনি অঞ্চলকে গর্বিত করল। উমঙ্গের প্রাথমিক স্কুলিং রানিগঞ্জের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। যেখানে সে দশম শ্রেণি পর্যন্ত পড়ার পর দুর্গা পুরের একটি বেসরকারি স্কুলে ভর্তি হয়। তবে তাঁর প্রথম থেকেই লক্ষ্য ছিল জয়েন্টে বসার এবং ভাল ফলাফল করে ইঞ্জিনিয়ারি হওয়ার। তবে তাঁর এই সাফল্যে কাদের কৃতিত্ব রয়েছে? জানা গিয়েছে, উমঙ্গ পরীক্ষার জন্যে একটি বেসরকারি কোচিং সেন্টারে পড়াশোনা করেছিল। সেখান থেকেই প্রস্তুতি নিয়ে এমন সাফল্য পেল সে। উমঙ্গ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানিয়েছে, পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না তাঁর। যখন মন যেত পড়তে বসত। আগামী দিনে আইআইটি খড়গপুর থেকে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে উমঙ্গের।

সে এই ফলাফলের জন্যে তাঁর বাবা-মাকে ধন্যবাদ জানিয়েছে। তাঁর পাশে সবসময় থাকার জন্যে, তাঁকে পড়াশোনায় সমস্ত রকমের সাহায্যের জন্যে। সে জানিয়েছে, JEE-তেও মেইন ক্লিয়ার করেছেন। অল ইন্ডিয়া ৪২২ RANK এসেছিল তাঁর। খড়গপুর থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে বিটেক পড়ার ইচ্ছে উমঙ্গের। তাঁর বাবা বলেছেন, DAV থেকে মাধ্যমিক পাশ করেছে। মাধ্যমিকেও ভাল ফলাফল করেছিল উমাঙ্গ। তৃতীয় হয়েছিল। প্রথম থেকেই দিদির থেকে অনুপ্রেরণা পেয়েছে সে। তাঁর দিদিও পড়াশোনায় ভাল। ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, সেই লক্ষ্যেই এগিয়ে যাবে সে। বরাবরই পড়াশোনা ভাল সে। এছাড়া উমাঙ্গের সাফল্যে তাঁর এলাকাবাসীরাও খুশি।

পরীক্ষার মাত্র ২৫ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসিস্ট এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ মেলে এই পরীক্ষার মাধ্যমে। গত ২৪ মে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৯৪ হাজার ৯০১ জন। তার মধ্যে ছাত্র সংখ্যা ৬৭ হাজার ৩৭৮ জন এবং ছাত্রী সংখ্যা ২৭ হাজার ৫২১ জন। ২ জন ছিলেন তৃতীয় লিঙ্গের। আর মেধা তালিকায় রয়েছেন ৯২ হাজার ৭৩ জন। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। ২৬৪ টি কেন্দ্র বাংলার, ২ টি ত্রিপুরার, এবং একটি কেন্দ্র অসমের। আজ পরীক্ষার ফলাফলে সেরা দশে রয়েছেন, সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, জোকার সৌঋদ্ধ মণ্ডল, রানিগঞ্জের উমঙ্গ ভাট, চতুর্থ নিউটাউনের রাহুল কোনার, পঞ্চম বীজপুরের সর্বান ভট্টাচার্য, ষষ্ঠ চন্দ্রকোণার আরহা ভট্টাচার্য, সপ্তম শিবপুরের সৃজন সুর, অষ্টম পশ্চিম মেদিনীপুরের মণীশ সেনাপতি, নবম সোনারপুরের সব্যসাচী লস্কর, দশম বালিগঞ্জের দেবজিৎ পাল।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫