এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজে শিক্ষকের রয়েছে আলাদা এক সম্মান। এই পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিদের আলাদা সম্মানের সঙ্গে দেখে সমাজ। কিন্তু সেই শিক্ষকই যদি পাষণ্ড হয়, তাহলে আর করার বা বলার কিছু থাকে না। এমনই এক পাষণ্ড শিক্ষকের খোঁজ পাওয়া গেল। তাও আবার কলকাতার খুব কাছেই হাওড়াতে। সেই শিক্ষক দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণ করত। যার ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ওই ছাত্রী আবার নাবালিকা। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো ও ধর্ষণ-সহ একাধিক মামলা দায়ের করেছে শ্যামপুর থানার পুলিশ। তাকে গ্রেফতার করে আদালতে পেশও করা হয়েছে। আপাতত অভিযুক্ত রয়েছেন পুলিশি হেফাজতে। ধৃত শিক্ষকের বয়স ৫৫ বছর। তার বাড়ি হাওড়ার শ্যামপুর থানা এলাকায়। সে এলাকায় একটি কোচিং সেন্টার চালায়। জানা গিয়েছে, ওই নাবালিকা ছাত্রী কোচিংয়ে সেন্টারে পড়ত। অভিযোগ, তাকে অতিরিক্ত ক্লাস করানোর জন্য অপেক্ষা করতে বলত অভিযুক্ত শিক্ষক। তারপর ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যৌন সম্পর্ক স্থাপন করত। প্রতিবাদ করলে ওই শিক্ষক ভয় দেখাত। জানা গিয়েছে, দিনের পর দিন নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করেছে অভিযুক্ত। এমনকি ধর্ষণের ভিডিও তুলে রেখে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন ওই শিক্ষক।

আরও পডুন: সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

যার ফলে রীতিমতে আতঙ্কে থাকত নির্যাতিতা। কিন্তু পরিবারের সদস্যরা সন্দেহ করেন। বিশেষ করে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা। তখন চেপে ধরতেই মাকে সবটা খুলে বলে নির্যাতিতা। সঙ্গে পাষণ্ড শিক্ষকের কীর্তিকলাপ ফাঁস করে সে। তারপরেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা। যার ভিত্তিতে গতকাল, রবিবার ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…