শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের প্রাক্তন আমলা। শনিবারই  (৯ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। শপথ নিয়েই প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ২০১৭ ক্যাডারের আইএএস আধিকারিক শান্তনু বালাকে। এদিকে,সোমবার নবান্নে(Nabanna) উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন-শৃঙ্খলা নিয়ে ডিজি,সিপি এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। শপথ নিয়েই রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী(CM)।নবান্নের সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন মানিকতলার জয়ী বিজেপি বিধায়ক তাপস রায়। এই দিনটিকেই বেছে নিয়েছেন তিনি। প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাহায্য করবেন বলে সূত্রের খবর। তবে বিধানসভার অধ্যক্ষ কে হচ্ছেন সেটা নিয়ে এখনও জানায়নি বিজেপি। যদিও একাধিক নাম নিয়ে চর্চা চলছে। শনিবার মুখ্যমন্ত্রী(CM) হিসাবে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে এদিন শপথবাক্য পাঠ করেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু।

মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন বলে বিজেপি সূত্রে খবর। তবে এদিন প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়ের(Tapas Roy) নাম জানানো হয়েছে। শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাকরণে যান। সেখানে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এক প্রস্তর বৈঠক করেন মুখ্যসচিব, ডিজি’‌র সঙ্গে। তার আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়ে কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধা জানান। জানা গিয়েছে, মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। সেখান থেকেই ঠিক হবে পরবর্তী পরিকল্পনা।

তাছাড়া প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করার পরই রীতি মেনে অন্য বিধায়কদের শপথ পাঠ করাবেন তাপস রায়। আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নেবেন। ইতিমধ্যেই বিধানসভা ঢেলে সাজানো হচ্ছে। মহাকরণ সেজে উঠছে অত্যাধুনিক মোড়কে। যদিও এখনও বিরোধী দলনেতা ঠিক হয়নি। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী আসনে। তাই তাদেরকেই ঠিক করতে হবে বিরোধী দলনেতার নাম।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী