স্বস্তি! নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’কে জামিন দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আগে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। এবার তাঁকেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিন দেওয়ার আগে শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। বলা হয়েছে, কলকাতার বাইরে যেতে পারবেন না সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে পাসপোর্ট জমা রাখার কথা বলা হয়েছে। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সুজয়কৃষ্ণকে। পাশাপাশি তাঁর মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছেও জমা রাখার কথা বলা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক শর্তে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু কোনও শর্ত যদি তিনি না মানেন, তাহলে এই জামিন বাতিল হবে।

চলতি বছরের শুরুতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। বেশ কিছু শর্তে জামিন পেয়েছিলেন। চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই জামিন দেওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। সেইসঙ্গে আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করতে পারবেন না। পাশাপাশি সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিগত ১০ মাস প্রায় গৃহবন্দী ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইতিমধ্যেই সেই মামলায় মিলেছে জামিন। এরপর ২০২৪ সালে সিবিআইয়ের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪