আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশির অধিকারী’র শান্তিকুঞ্জে ছুটে গেলেন সুকান্ত মজুমদার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুজোর দিনে কাঁথিতে ছুটে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDER)। প্রণাম করলেন খাতায় কলমে থাকা তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে (SHISHIR ADHIKARY)। প্রণাম করলেন শিশির জায়াকেও। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘সৌজন্য সাক্ষাৎ’। একই সুর শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি’র গলাতেও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞমহল বলছে, অন্য কিছুও তো হতে পারে!

সুকান্ত বলছেন, বাংলার সংস্কৃতি বিজয়ার পরে প্রতিমা বিসর্জন হলে প্রণাম করতে হয়। তাই সৌজন্য সাক্ষাৎ ও প্রণাম। তিনি শুভেন্দু’র বাবা ও মায়ের শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন। এও বলেছেন, এর পেছনে রাজনৈতিক কোনও কারণ নেই। তবে ধর্ম বিশ্বাসীরা বলছেন, পুজোর দিনে দেবী বাদে কাওকে প্রণাম করতে নেই যে! আজ যে লক্ষ্মীপুজো। 

উল্লেখ্য, শিশির অধিকারী তৃণমূল সাংসদ। অবশ্য বারবার তিনি নিজেকে প্রমাণ করেছেন বিজেপি ঘনিষ্ঠ হিসেবে। বিধানসভা ভোটের আগে উঠেছিলেন বিজেপির মঞ্চে। বলেছিলেন, তৃণমূল সরকার পড়ার কথা। তিনিই ভোট দিতেও গিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে। যেখানে তৃণমূলের অবস্থান ছিল, কেউ ভোট দেবেন না। তৃণমূল শিবির থেকে তাঁর বিরুদ্ধে বারবার আনা হয়েছে দলীয় রীতি ভঙ্গের অভিযোগ। আবেদন করা হয়েছে, তাঁর সাংসদ পদ খারিজের।

এর আগে তাঁর বাড়িতে এসে আড্ডা জমিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। বারবার বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখা গেলেও তিনি তৃণমূলের শিবিরের টিকিটে পাওয়া সাংসদ পদ ছাড়তে নারাজ। কাঁথি’র একটি পুজো মণ্ডপে পুজো উদ্বোধনের সময় তাঁকে এবং বিজেপি বিধায়ক, নেতাদের দেখা গিয়েছিল একসঙ্গে। উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস, বিজেপি নেতা রুদ্রনীল সেন। সেখানেই দেখা গেল তাঁরা এবং শিশির অধিকারী একসঙ্গে মিলে উদ্বোধন করেছিলেন পুজো। প্রথমে বিগ্রহের দিকে ফুল ছুঁড়েছিলেন শিশির। তারপরেই ফুল ছুঁড়ে দিয়েছিলেন বিজেপি নেতাদের মাথায়।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

গরম থেকে বাঁচাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পশু-পাখিদের মেনুতে এবার গুড়জল ও তরমুজ

বিয়েবাড়িতে জনসংযোগে সামিম, মিষ্টিমুখে জমল আসর

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ