দুই জায়গায় ভোটার তালিকায় নাম সুকান্ত মজুমদারের স্ত্রী’র? রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ভোটার কার্ড বিতর্কে নাম জড়িয়েছে বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীয়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের ২ জায়াগায় তাঁর নামে ভোটার কার্ড রয়েছে। এই নিয়ে সুকান্ত মজুমদারের স্ত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়ির সঙ্গে বালুরঘাটেও ভোটার কার্ড রয়েছে সুকান্ত মজুমদারের (Sukanta Mazumder) স্ত্রী কোয়েল মজুমদারের। এমন অভিযোগ পেয়েই সিইও দফতরের রিপোর্ট তলব কমিশনের (Commition) ।

এই বিষয়ে সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumder) জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিয়ের আগে জলপাইগুড়িতে থাকতেন তাঁর স্ত্রী। কিন্তু বিয়ের পরে বালুরঘাটে ভোটার কার্ড (Voter Card) হয়েছে। বিষয়টি নিয়ে আগেই তৎপর হয়েছেন তাঁরা। জলপাইগুড়ি থেকে নাম কাটার জন্য ইতিমধ্যে আবেদন জমা পড়েছে।

জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের স্ত্রীয়ের জলপাইগুড়ি ও বালুরাঘাটের দুটো কার্ডে আলাদা আলাদা এপিক নম্বর রয়েছে। ফলে এই দুই কেন্দ্রে আলাদা দিনে ভোট হলে তাঁর পক্ষে ২ জায়গাতেই ভোট দেওয়া সম্ভব। তাই একটি এপিক নম্বর থাকা সত্ত্বেও আরেকটি কীভাবে হল, কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে কমিশন। দুই জায়গাতে আলাদা এপিক নম্বর ও আলাদা পদবি হওয়ায় বিষয়টি এতটা নজরেও আসেনি। ফলে প্রশ্ন উঠছেই।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনা ইচ্ছাকৃত নয় বলে জানিয়েছেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁরা একটি কার্ড বাতিলের আবেদন করেছেন বলে জানিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনে (Election Commition) অভিযোগ আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন (Commition) ।

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার খাতে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি হিসেব

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা