এই মুহূর্তে




শীতের শুরুতেই বাঘ মামার দর্শন, ডাঙায় দেখা মিলল কুমিরের

নিজস্ব প্রতিনিধি ,সুন্দরবন: শীতের শুরুতেই বাঘ মামার ‘স্পেশাল দর্শন’, ক্যামেরা-বন্দী রয়্যাল বেঙ্গল ও কুমিরের বিরল দৃশ্য। সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়।​শীতের শুরুতেই সুন্দরবনে পর্যটকদের নিরাশ করছেন না ‘বাঘ মামা’! বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল। এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের (Sundrban) প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ।গত মঙ্গলবার, বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট ২৪ জনের একটি পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে বন দফতরের বৈধ পাস নিয়ে ‘এমবি মা মঙ্গলচন্ডী’ নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয়।

বাড়ি ফেরার পথে, বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে (Tiger)ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা। কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা। বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, শুক্রবার এবং তার আগের দিনও একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে।

​পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনও নতুন করে আশার আলো দেখছেন। যদিও সাইক্লোন এবং লোকালয়ে বাঘের আনাগোনার আতঙ্ক রয়েছে, তবুও ঘন ঘন বাঘের দর্শন মেলায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা। এক পর্যটকের কথায়, এই শীতের শুরুতে সুন্দরবন ভ্রমণে এসে বাঘ ও কুমির (Cocodial) দেখে তারা মোটেই নিরাশ হননি। সুন্দরবনের ক্রমাগত রয়েল বেঙ্গল টাইগার দেখা মেলায় খুশি ঘুরতে আসা পর্যটকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ