দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড সুন্দরবনের গ্রাম , ব্যাপক ক্ষয়ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: দু’মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড অবস্থা হলো সুন্দরবনের বাজার ও গ্রামের। বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের(Minakha Block) গ্রাম পঞ্চায়েতের আমতলা বাজারে শনিবার সকালে আচমকাই হঠাৎই টর্নেডো শুরু হয়। দু মিনিট ধরে চলে এই ভয়ানক টর্নেডো।যার জেরে ক্রোমোজল গ্রাম পঞ্চায়েতের মালয়ারি ও আমতলার মত বেশকিছু গ্রাম ও বাজার লন্ডভন্ড অবস্থায় পরিণত হয়। ব্যবসায়ীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। সকাল থেকে চলছিল অঝোরে বৃষ্টি ।

তার মধ্যে হঠাৎ করে টর্নেডো শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ।কোনরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই ঝড়ে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন । তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে(Chittaranjan Medical College Hospital) নিয়ে যাওয়া হয়েছে বলে গ্রামবাসীরা জানান । প্রায় একশ কিলোমিটার দূরে এই টর্নেডো(Cyclone) শুরু হয় । একাধিক ঘর সহ বিদ্যুতের তার ছিঁড়ে পরে ।বেশ কয়েকটি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয় ।যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েন গ্রামবাসীরা। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়ে। যার ফলে অবরুদ্ধ হয় বেশ কয়েকটি রাস্তা । ফলে বেশ কিছু রুটের অটো ও টোটো চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।

এদিকে গত কয়েক দিনের ব্যাপক বৃষ্টিতে ইংরেজবাজার(Englishbazar) এবং পুরাতন মালদার বেশ কিছু এলাকার জলমগ্ন হয়ে যায়। গত দুদিনে পরিস্থিতি কিছুটা ঠিক হলেও শনিবার সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।এখনো জল রয়েছে ইংরেজবাজার পৌরসভার ৩ ও ২৩ নম্বর ওয়ার্ডে। মহানন্দার জলস্ফীতির ফলে পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) বেশ কয়েকটি ওয়ার্ড ও ইংরেজবাজার পৌরসভার প্রায় চারটি ওয়ার্ডে নদীর  অসংরক্ষিত এলাকায় জল প্রবেশ করেছে ।নতুন করে জল জমলে সেই জমা জলে ডিম পাড়তে পারে মশা।আকাশের যা অবস্থা তাতেই আতঙ্কিত মানুষ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!