শুভেন্দুকে আইনি নোটিস অখিলপুত্রের

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) এবার আইনি নোটিস (Legal Notice) পাঠাচ্ছেন মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পুত্র সুপ্রকাশ গিরি ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) এবার আইনি নোটিস (Legal Notice) পাঠাচ্ছেন মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পুত্র সুপ্রকাশ গিরি (Suprakash Giri)। সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। সুপ্রকাশ গ্র্যজুয়েট নন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে আইনি নোটিস পাঠাচ্ছেন মন্ত্রীপুত্র।

প্রসঙ্গত শনিবার রামনগরে বক্তব্য রাখার সময় অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘দেখতে পাচ্ছেন নাকি অখিল বাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি। বিজেপি নেতার এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রকাশও।  তিনি বলেন, ‘একজন ওপেন ইউনিভার্সিটি পাস করা ছেলে, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইনভারর্সিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদা পরীক্ষা দিতে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।’

পাশাপাশি সুপ্রকাশ গিরি নিজে কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি। শুধু স্নাতকোত্তর নয়, পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু জানবে বা কী করে? শিক্ষার ক্ষেত্রের জালিয়াতি করেছেন! আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত। শিক্ষাদীক্ষা ওনার মধ্যে আসবে না। ছোটবেলা থেকেই তোলাবাজিতে যুক্ত।’ শুভেন্দু সার্টিফিকেট জনতার সামনে প্রকাশ করার চ্যালেঞ্জ জানান মন্ত্রীপুত্র।

প্রসঙ্গত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে শনিবার রামনগরে মিছিলের আয়োজন করে বিজেপি। সেই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে ওই বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ