গ্রুপ ডি-এর ১৯১১ শূন্যপদের কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গ্রুপ ডি (Group D)-এর ১৯১১ শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত এদিন আরও নির্দেশ দিয়েছে, এই মামলায় সিবিআইকে পার্টি করতে হবে। আগামী মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিল মাসের প্রথমে শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রাপকদের একাংশ। সেই মামলায় শীর্ষ আদালত ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে ওই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।

২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বসেছিলেন, তাঁদের মধ্যে ওএমআর বিকৃত করা হয়েছিল ২৮২৩ জনের। আদালতে এ কথা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাঁদের মধ্যে ১৯১১ জন চাকরি করছিল রাজ্যের বিভিন্ন স্কুলে।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ১৯১১ জনের ওএমআর শিট কমিশনের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের চাকরি বাতিল করেন ও বেতন ফেরতের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কর্মীরা। কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বেতন ফেরত নিয়ে অন্তবর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন। যদিও চাকরি বাতিল নিয়ে কোনও নির্দেশ দেননি বিচারপতি। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ১৯১১ জন  চাকরি হারানো গ্রুপ ডি কর্মী। 

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা