বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভায় ভাঙন হয়েই চলেছে তৃণমূল কংগ্রেসে। প্রথমে ৯ নং বরোর চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এবার সেই পথে হেঁটেই ১২ নম্বর বরোর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আজ, বুধবার পুর কমিশনার স্মিতা পান্ডের ঘরে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি বলে পুরসভা সূত্রে খবর। বরো চেয়ারম্যানের পদ ছাড়লেও কাউন্সিলর থাকছেন সুশান্ত ঘোষ। যদিও এই বিষয়ে সুশান্তবাবু জানিয়েছেন, ‘বরো চেয়ারম্যানের পদ ছাড়লাম। আপাতত কাউন্সিলর থাকছি। তবে মানুষ চাইলে সেই পদও ছেড়ে দেব।’

সূত্রের খবর, কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ ছাড়তে চলেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। তিনিও পদত্যাগ পত্র জমা দিয়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেবের কাছে। যদিও কলকাতা পুরসভার তরফে এই পদত্যাগের বিষয়ে কিছুই জানানো হয়নি। আজ, বুধবার পুরসভায় হাজির নেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়। তাই পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন সুশান্ত ও অরূপ।

আরও পডুন: তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

তাঁরা একত্রে বলেন, ‘ভোটে এই ফল কাম্য ছিল না। তবে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে। হার স্বীকার করতে না-পারলে আগের জয় মিথ্যা হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এত দিন যাঁরা মন্ত্রী ছিলেন, যাঁরা এত দিন সুবিধা নিয়েছিলেন, তাঁরা এখন কোথায়? ভোটে হারের পর ২৪, ২৫ দিনে কোনও মন্ত্রীকে দেখা যায়নি। তাঁরা জেড প্লাস, ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে ঘুরতেন, কেউ নেই রাস্তায়। যাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না। কিছু মন্ত্রীরা সবসময়ে ঘিরে থাকতেন মুখ্যমন্ত্রীকে। আমরা ধন্যবাদ জানাই বিজেপিকে। তাঁরা আমাদের ঘরছাড়া ছেলেদের ফেরাতে সাহায্য করেছেন। জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব, ঘরছাড়াদের ঘরে ফেরানো। শেষতম ব্যক্তিকে ঘরে ফেরানো পর্যন্ত কাউন্সিলর পদে থাকব।’

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট