ফের হাওড়া,  শিশু চোর সন্দেহে যুবককে গণপিটুনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের হাওড়ার বাঁকড়ায় ঘটল গণপিটুনির ঘটনা। শনিবার শিশু চোর সন্দেহে এক যুবককে মারধর করল স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অবশেষে অনেক চেষ্টায় ওই যুবককে রক্ষা করা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে ফকিরবাগান এলাকায় এক যুবককে ঘুরতে দেখা যায়। যা দেখে শুরু হয় সন্দেহ। অভিযোগ উঠেছে, ওই যুবক একটি শিশুকে চুরি করে পালানোর চেষ্টা করছিল। আর সেই সময় স্থানীয়রা তাঁকে ঘিরে, মারধর করা শুরু করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।

উল্লেখ্য, গত ৬ জুলাই হাওড়ার বাঁকড়ায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।  ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয়দের অভিযোগ ছিল, ওই যুবক মোবাইল চুরি করে পালাছিল। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাঁকড়ায় ঘটল গণপিটুনির ঘটনা। বলা বাহুল্য, গত এক মাস ধরে প্রায় প্রতি দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় শিশুচোর, চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা