‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখি বন্ধন উৎসবকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য শুরু করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর থেকেই রাখি বন্ধন উৎসব আর ভাই-বোনের মধ্যে নয়, সব ধর্মের মানুষের মধ্যে প্রচলিত হয়েছে। সেই রাখি বন্ধন উৎসবকে এতদিন সরকারি স্তরে স্বীকৃতি দেয়নি পূর্বতন সরকার। শুধুমাত্র নিজেদের দলীয় অনুষ্ঠান হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করত তৃণমূল কংগ্রেস। তবে পালাবদলের সরকারে এবার থেকে রাখি বন্ধন উৎসবকে সরকারি স্তরে পালনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার মেয়ো রোড থেকে নেতাজি মূর্তির প্রতি সম্মান জানিয়ে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। মেয়ো রোডের গোষ্ঠ পাল সরণিতে এই কর্মসূচির সূচনা করেই পদযাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। মেয়ো রোড থেকে পার্ক স্ট্রিট হয়ে মিছিলটি যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট পর্যন্ত। সেখানেই মিছিল শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ কলকাতা তেরঙ্গাময়। হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে এই প্রথমবার রাজ্য যুক্ত হয়েছে। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের কর্মসূচি পালন করছে রাজ্য। আর এই মঞ্চ থেকে আমি আর একটি বিষয় ঘোষণা করতে চাই যে, এবার থেকে রাখি বন্ধন উৎসব সরকারিভাবে পালন করা হবে। রাখির ধর্মীয় মাহাত্ম্যকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। রাখি উৎসবের মধ্য দিয়ে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করা এবং দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার অঙ্গীকার নিলাম আমি।’

আরও পডুন: HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিয়ে পদযাত্রায় সামিল হয়েছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং কৌস্তভ বাগচী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা মূল ব্যানারের পিছনে নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে তেরঙ্গাময় হয়ে ওঠে শহর।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল