‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের আমলে নিয়োগ নিয়ে ক্ষুব্ধ ছিল যুবসমাজ। গত ১৫ বছরে শিক্ষক থেকে পুলিশ, পিএসসি ও গ্রুপ সি-ডি কোনও ক্ষেত্রেই নিয়োগে স্বচ্ছতা ছিল না। এমনটাই অভিযোগ। প্রত্যেক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতে চলছে মামলা। গত ১৫ বছরে কোনও নিয়োগ না হওয়ায় রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে যুবসমাজ। সেই নিয়োগের জ্বালা ও যন্ত্রণা থেকে মুক্তি দিতেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিল বিজেপি। সেই ডাকে সাড়া দিয়ে রাজ্যে পালাবদল করেছে আমজনতা। বিজেপির সংকল্প ছিল সরকারি চাকরিতে এবার হবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। সেই পথেই হাঁটছে বিজেপি সরকার। আজ, সোমবার পুরুলিয়ায় একটি জলপ্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কথাই বলেছেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে রাজ্যে। কোনও দুর্নীতি হবে না। আগের সরকারের আমলে দুর্নীতির জেরে যুবসমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল বাংলা থেকে। অনেকে পরিযায়ী হয়ে রাজ্যের বাইরে চলে গিয়েছে। তাদের বলব ফিরে আসতে। রাজ্যে প্রচুর কাজ হবে। কর্মসংস্থান হবে। চিন্তা করবেন না। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। সেই কারণেই রাজ্যের দক্ষ আধিকারিকদের পিএসসি ও স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ পদে বসানো হয়েছে। আগামী একবছরের মধ্যে ১ লক্ষ নিয়োগ হবে। পুলিশ-শিক্ষক মিলিয়ে নিয়োগ হবে। সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে।’

আরও পডুন: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুধুই নিয়োগ নয়, কয়ল-বালি পাচারের ক্ষেত্রে তৃণমূল সরকারের বিরুদ্ধ যে দুর্নীতির অভিযোগ উঠত তারও পরিবর্তন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া থেকে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি জানি, বালি রেট একটু বেশি হয়ে গিয়েছে। সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাসে বাড়ি বানাতে ১২০০ টাকা করে পাবেন। একটু রেগুলারাইজড করতে দিন। আপনারা চান তো সরকারের ঘরে টাকা আসুক। সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারব। সব বালির ঘাটকে বৈধকরণ করব। তোলাবাজি হবে না। সিন্ডিকেট চলবে না। কাটমানি বন্ধ। এবারে আমরা ৩০ লক্ষ সরকারি বাড়ি দেব। একটাকা যদি কেউ চায়, তাহলে আমায় খবর দেবেন।’

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ