‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাংলার রাজনীতিতে গুন্ডাদের আমদানি হয়েছে সিপিএমের হাত ধরে। বাম আমলেই রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে,’ আজ, সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিলের সমর্থনে বলতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতিতে কীভাবে দুর্বৃত্তদের উদ্ভব হল সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে আনেন পুরনো প্রসঙ্গ। তিনি বলেন, ‘২০০০ সালে তৎকালীন পাঁশকুড়া লোকসভা আসনে উপ নির্বাচন হয়েছিল। বামপ্রার্থী গুরুদাস দাশগুপ্ত হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাছে। তারপরে গোটা রাজ্যে গেল গেল রব। এই বুঝি সরকার বদলে যায়। কিন্তু ২০০১ সালে বিধানসভা নির্বাচনে দেখা গেল সিপিএম গুন্ডা-হার্মাদ বাহিনীদের দিয়ে ভোট লুট করল। সেই থেকে শুরু। লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষ, অমিয় পাত্রদের মতো নেতারা সেই জমানার সৃষ্টি। তারপর থেকেই রাজনীতিতে দুর্বৃত্তদের দাপট বেড়ে গিয়েছে। সিপিএম আমদানি করেছিল ও আগের তৃণমূল সরকার সেটাকে বয়ে নিয়ে এসেছে। এসব চলবে না। গুন্ডাদের রাজনীতি ও বাংলা থেকে সরাতে হবে। তাই এই আইন।’

আরও পডুন: গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলতে গিয়ে সিএএ আইনের বিরোধিতার নামে বাংলায় অশান্তির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘সিএএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি বলেছিলেন সবার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আর এর পরেই তৎকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং ক্যা ক্যা ছি ছি স্লোগান দিয়ে সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন। তারপরেই চারিদিকে আগুন জ্বলল। সেই সময়ে সামশিতে রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। রেজিনগর স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সাঁতরাগাছিতে একসঙ্গে ৩৭টি বাস পুড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে ২২টি ছিল সরকারি বাস। আমি তখন রাজ্যের পরিবহণ মন্ত্রী ছিলাম। মুখ্যমন্ত্রীকে ফোন করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে তিনি বলেছিলেন কিছু করা যাবে না, পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে। এর পর নুপূর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে হাওড়ায় টানা ৩৬ ঘণ্টা জাতীয় সড়ক স্তব্ধ করে রাখা হল। গ্রামের রাস্তায়, ধূলাগড় টোল প্লাজার পাশে এক প্রসূতি মা সন্তান প্রসব করতে বাধ্য হলেন। বেথুয়াডহরি, উলুবেড়িয়া এবং করমন্ডল এক্সপ্রেসে কী তাণ্ডব করা হয়েছিল, তা রাজ্যবাসী ভোলেনি।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল