গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় কোন ক্লাব পাবে অনুদান? আর কারা পাবে না? এই জল্পনাই বেশ কয়েকদিন ধরে চলছিল। রাস্তায় কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার হয়তো দুর্গাপুজোয় সরকারের তরফে দেওয়া ক্লাবের অনুদান বন্ধ করা হবে। যদিও তেমনটা হচ্ছে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সব ক্লাবই যে আর্থিক অনুদান পাবে তেমনটা নয়। কারা পাবেন দুর্গাপুজোর জন্য অনুদান? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন, তারা অনুদান পাবেন। সেই টাকা না পেলে যাদের পুজো করতে অসুবিধা হয় তাদের জন্য ভাবা হবে। যাদের প্রয়োজন নেই, তারা পাবেন না। অর্থের অভাবে কোনও ক্লাব দুর্গাপুজো না করতে পারলে সরকার তাদের পাশে দাঁড়াবে।’ অর্থাৎ বার্তা স্পষ্ট, বড় বড় ক্লাবগুলিকে আর দুর্গাপুজোর জন্য আর্থিক অনুদান দেবে না বিজপি সরকার। গরিব ক্লাবগুলির পাশেই থাকবে সরকার।

আরও পডুন: তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের দুর্গাপুজো কমিটি ও ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিত রাজ্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন এই অনুদানের ব্যবস্থা করেছিলেন। ২০১৮ সালে তিনিই এই সিদ্ধান্ত নেন। প্রথমবছর রাজ্যের প্রতিটি ক্লাব ও পুজো কমিটিগুলি পেয়েছিল ১০ হাজার টাকা করে। তবে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সেই অনুদানের অঙ্ক। গতবছর অর্থাৎ ২০২৫ সালে রাজ্যের তরফে ক্লাবগুলিকে দেওয়া হয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। যদিও এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই সময়ে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। মানুষের করের টাকা এইভাবে নয়ছয় করার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন বাম নেতারা। কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও দায়ের হয়েছিল। তারপরেও ক্লাব ও পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করেনি মমতার সরকার। যদিও এবারে সেই পথে হাঁটবে না বিজেপি সরকার। আজ, শুক্রবার সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যে ক্লাব বা পুজো কমিটির প্রয়োজন তাঁরাই পাবেন সরকারি অনুদান। তাঁর বার্তায় এটাই স্পষ্ট। তবে দুর্গাপুজো নিয়ে কী কী পরিকল্পনা নেওয়া হবে তা পরে বৈঠক করে জানিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন শুভেন্দু।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জেরে এবার আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?