‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বনবিতান থেকে সেই কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বিশেষ অনুষ্ঠানে গিয়ে বৃক্ষছেদন নিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিগত সরকার গাছকেও ছাড়েনি। অরণ্যও ধ্বংস করে দিয়েছে। তরাই-ডুয়ার্সে এখন গেলে কষ্ট হয়। আমাদের রাজ্যে এখন কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। বিভিন্ন বিল্ডিং প্ল্যান পাশ করার সময়ে নির্দিষ্ট শতাংশ এলাকা সবুজ রাখার কথা বলা হয়। কিন্তু বিল্ডিং তৈরির সময়ে গাছ লাগানোর নিয়ম কেউ মানে না। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে।’

আরও পডুন: মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

এদিন তিনি আরও বলেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে বলব, নারকেল গাছ লাগান বেশি করে। আমি জমি থেকে উঠে আসা লোক। আকাশপথ থেকে দেখেছি, জঙ্গল কীভাবে সরে গিয়েছে। দুষ্কৃতীরা বনের গাছ কেটে সাফ করে দিলেও পূর্বতন সরকার হাত গুটিয়ে বসেছিল। তাই বেশি করে গাছ লাগাতে হবে। শুধু চারাগাছ লাগিয়ে ছবি তুললেই দায়িত্ব শেষ হয় না, সেগুলিকে বাঁচিয়ে রাখতেও হবে। গুজরাতের আমেদাবাদে ব্যস্ততার মধ্যেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বছর ১ কোটি ২০ লক্ষ গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৬ কোটি চারা লাগানোর লক্ষ্যমাত্রা রেখেছেন। তবে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের লক্ষ্য হোক অন্তত ১০ কোটি গাছের চারা রোপণ। পঞ্চায়েতের প্রতিটি সদস্য ১০০০ করে, বিধায়করা ১ লক্ষ এবং সাংসদরা নিজেদের এলাকায় অন্তত ৭ লক্ষ করে গাছ লাগানোর প্রতিযোগিতায় নামুন।’

রাজ্যের বন দফতরের উন্নতির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ওড়িশা-ছত্তিশগড় থেকে শিক্ষা নিয়ে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরেই পশ্চিমবঙ্গের বনদফতরকে দেশের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ দফতরে পরিণত করা হবে।’

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি