‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বনগাঁকাণ্ড নিয়ে আপাতত আইনি স্বস্তি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। জ্যোতিষী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বনগাঁকাণ্ড নিয়ে আপাতত আইনি স্বস্তি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। জ্যোতিষী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি কৌশক চন্দের সিঙ্গেল বেঞ্চ। সপ্তাহ তিনেক আগেই জ্যোতিষী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে। তনয় শাস্ত্রীর অভিযোগ, এই মামলা চলাকালীন একবারও আদালতে হাজিরা দেননি মিমি। বরং বিষয়টিকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এরপরেই তনয়ের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন।

মিমির সঙ্গে তনয়ের ঝামেলার সূত্রপাত চলতি বছরের ২৬ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল ওইদিন। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন মিমি। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। কিন্তু ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। মাত্র ১৫ মিনিট অনুষ্ঠান করেন তিনি। কারণ ১২ টা পর্যন্তই অনুষ্ঠানের অনুমতি ছিল। অন্যদিকে অভিনেত্রীর অভিযোগ, তাঁকে পারফরম্যান্সের মধ্যেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে হেনস্থা করা হয়েছিল। এরপরেই তিনি পুলিশের কাছে জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযুক্ত করেন অভিনেত্রী। ওই ঘটনায় পুলিশ তনয়কে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ‘হেনস্থা’র মামলা দায়ের হয়। কয়েকদিন হাজতবাসের পর জামিন পান তনয়।

তবে জামিনে জেলমুক্তির পর তনয় অভিনেত্রীর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেন। ২০ লক্ষ টাকার আইনি নোটিস পাঠান। ওই নোটিসে মূলত তিনটি কথা উল্লেখ ছিল। প্রথমত, এই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসাবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৯টায় মিমির অনুষ্ঠানস্থলে পৌঁছনোর কথা ছিল, কিন্তু তিনি সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী সেখানে পৌঁছন। সঙ্গে সঙ্গে স্টেজে উঠতেও পারেননি। তাই তাঁকে পারিশ্রমিক টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, মিমি তাঁকে জেলে পাঠিয়েছে। তার ফলে তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দিতে হবে মিমিকে। তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নইলে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। তবে তার আগে নাকি তনয় শাস্ত্রীকে ২ কোটির আইনি নোটিস পাঠানো হয়। সেই জবাবে নায়িকাকে ২০ লক্ষের আইনি নোটিস ধরান তনয়। তবে বুধবারের নির্দেশের পর মিমি বা তনয়ের তরফ থেকে কিছু জানানো হয়নি।

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ